সুস্থসবল শিশু পেতে গর্ভবতী মাকে যেসব খাবার দিতে হবে
একটি শিশুর সঠিক বিকাশ ও বর্ধনের প্রক্রিয়া শুরু হয় মায়ের গর্ভ থেকেই। দেহের পূর্নাঙ্গ গঠন ভ্রূণ পর্যায়েই শুরু হয়। এ সময় ভ্রূণের যে কোনো রকম ক্ষতি তাঁর বাকি জীবনে চিরস্থায়ী প্রভাব ফেলতে পারে যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নাও হতে পারে। তাই এসময় শিশুর সঠিক বিকাশের জন্য মায়ের সঠিক যত্ন নেওয়া ও প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা খুবই জরুরি। আজকে আমরা জানব সুস্থসবল শিশু জন্ম দিতে গর্ভবতী মাকে যেসব খাবার নিয়মিত দিতে হবে সে বিষয়ে বিস্তারিত।